আজ দিল্লির বিজ্ঞান ভবনে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন - The News Lion

আজ দিল্লির বিজ্ঞান ভবনে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

 


দি নিউজ লায়নঃ            আজ বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিক সম্মেলন করে দিল্লির বিজ্ঞান ভবনে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বৈঠকে হাজির থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার।     পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাডু সহ মোট পাঁচটি রাজ্যে ভোটের নির্ঘন্ট এদিন প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর।


 করোনা পরিস্থিতির জেরে এবার পশ্চিমবঙ্গে সাত থেকে আট দফায় নির্বাচন হতে পারে। যদিও  ১০ দফায় বিধানসভা ভোটের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। এখনও পর্যন্ত বাংলাতে ৬ হাজার ৪০০ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। করোনাকালে সব ধরনের কোভিড প্রোটোকল মেনে নির্বাচন পরিচালনা করা কমিশনের কাছে এবার মস্ত চ্যালেঞ্জ।   ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল-বেঞ্চ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.